Author: Uttar Times

 রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ৩১ জন ইউক্রেনীয় নাগরিককে ক্ষমা ঘোষণা করেছে। বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশন আজ শনিবার জানিয়েছে, প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া একটি চুক্তির অংশ হিসেবে তাদের ক্ষমা করা হয়েছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। লুকাশেঙ্কোর সঙ্গে যোগাযোগ করে বেলারুশকে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প। চুক্তির বিনিময়ে, ওয়াশিংটন আংশিকভাবে বেলারুশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বেলাভিয়া-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি তাদের বহরে থাকা বোয়িং বিমানগুলোর জন্য যন্ত্রাংশ কিনতে ও সেবা নিতে পারবে। লুকাশেঙ্কোর মুখপাত্র নাটালিয়া আইসমন্ট রাষ্ট্রীয় টিভিকে জানান, ‘প্রেসিডেন্ট আমাদের দেশে অপরাধ সংঘটনকারী ৩১ জন ইউক্রেনীয়…

Read More

বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর আজ উভয় দেশ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ও ইন্টারনেট সংযোগ বিষয়ে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। প্রথম সমঝোতা স্মারকটি ‘স্বাস্থ্যকর্মী নিয়োগ’ সংক্রান্ত, যা সই করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ এবং অন্যান্য টেলিযোগাযোগসেবা বাণিজ্য সম্পর্কিত।  বাংলাদেশ সরকার ও ভুটানের রয়্যাল সরকারের মধ্যে এটি সই হয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন…

Read More

স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নবীন স্নাতকদের দায়িত্বশীল নাগরিক হয়ে দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আজ থেকে তোমরা বৃহত্তর অঙ্গনে প্রবেশ করলে। তোমাদের ওপর দায়িত্ব অনেক, আর সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।’ আজ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত সমাবর্তন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়নে সহানুভূতি, সহযোগিতা ও অন্যের প্রতি দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। সমাজ, পরিবার এবং দেশের প্রতি কর্তব্য…

Read More

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এয়ার শোতে কসরত দেখানোর সময় ভারতের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। এদিন আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রদর্শনীতে ভারতীয় পাইলট তেজস যুদ্ধবিমান নিয়ে প্রদর্শন দেখাচ্ছিলেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। এক আসনের হালকা এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড। তাদের তৈরি এ যুদ্ধবিমানটি দুবাইয়ের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Read More

দিনাজপুরে মিনিবাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৪ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর-দশমাইল হাইওয়ের নশিপুরে গণগবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Read More

সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিটের ‘হায়ার অ্যান্ড লোয়ার’ গেম জিতেছেন মোহাম্মদ ইলিয়াস নামে এক বাংলাদেশি প্রবাসী। তিনি সেখানকার আল আইনে থাকেন। গেমের পুরস্কার হিসেবে ইলিয়াস পেয়েছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৫০ লাখ টাকার বেশি। বিগ টিকিটের এই গেমে আটটি কার্ড থাকে। যেগুলোতে নাম্বার থাকে। এই নাম্বারগুলো লুকানো থাকে। এই গেমের জন্য চারজন প্রতিযোগীকে বাঁছাই করা হয়। যে চারজন অংশ নিয়েছিলেন তাদের সবাই নিশ্চিতভাবে ৫০ হাজার দিরহাম করে পেয়েছিলেন। এরপর গেমে কত দূর যেতে পারেন সেটির ওপর বাকি অর্থ নির্ধারিত হয়। বাংলাদেশি মোহাম্মদ ইলিয়াসের গেমটি শুরু হয় ভালোভাবে। প্রথমেই তিনি পান ৮ নম্বর কার্ডটি। যা তার গেমকে…

Read More

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে দেওয়াল চাপায়  বাবা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছে।  জেলা প্রশাসক বলেন, ভূমিকম্পের প্রভাবে সদর, পলাশ ও শিবপুরে  বাবা-ছেলেসহসহ মোট ৫ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি। প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ হতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন টিমের মাধ্যমে সমন্বয় করে খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনা মতে পরবর্তীতে সব ধরনের সহায়তা করা হবে। এদিকে শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ঘটে যাওয়া ভূমিকম্পের পর থেকে সন্ধ্যা পর্যন্ত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও জেলার…

Read More