সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের রায়ের প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মশাল মিছিল ও বিক্ষোভের অভিযোগে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ১৮ জনের নাম উল্লেখসহ ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (নি.) রমজান আলী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দেশি অস্ত্র প্রদর্শন, জনমনে ভীতি সঞ্চার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর মধ্যরাতে পৌর শহরের গোয়ালপাড়া এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে একদল লোক মশাল জ্বালিয়ে মিছিল শুরু করে। পরে তারা ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ওপর দিয়ে মিছিল নিয়ে যায়। এ সময় তারা দেশি…
Author: Uttar Times
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় আট বছর পর ভারত থেকে আবার আপেল আমদানি শুরু করা হয়েছে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাসস। তিনি বলেন, প্রায় ৮ বছর ধরে ভারত থেকে বৈধপথে আপেল আমদানি কার্যক্রম বন্ধ ছিল। দেশের বাজারে আপেলের ব্যাপক চাহিদা রয়েছে। সম্প্রতি উভয় দেশের আমদানিকারক ব্যবসায়ীদের সমঝোতা বৈঠকের পর রোববার বিকেল থেকে হিলি দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু করা হয়েছে। কাশ্মির থেকে এসব আপেল আমদানি করেছে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং। সাখাওয়াত হোসেন শিল্পী জানান, রোববার বিকেল ৫টায় ভারত থেকে আপেল বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।…
শনিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের খোসালপুর (গম গবেষণা কেন্দ্র সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ৪ জন। এ ঘটনায় দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার দুইপাশে কয়েকশ গাড়ি আটকা পড়েছে। নিহতরা হলেন, চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৫), সদর উপজেলার খানপুর কুতৈর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫)। সম্পর্কে তারা দুইজনে নানি-নাতনি। এ ঘটনায় নিহত অপর দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খোসালপুর এলাকার চা দোকানি কামাল হোসেন বলেন, রোববার দুপুরে বীরগঞ্জ থেকে বাসটি দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ইজিবাইকটি আসছিল। খোসালপুর এলাকায়…
নতুন বেতন কাঠামো (পে স্কেল) বাস্তবায়নের দাবিতে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করতে চলেছেন সরকারি কর্মচারীরা। পে কমিশনকে দেওয়া আলটিমেটামের আগেই কর্মচারী নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কর্মসূচি চূড়ান্ত করতে শনিবার (২২ নভেম্বর) সরকারি কর্মচারীদের কয়েক ডজন সংগঠন এক বৈঠকে মিলিত হয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে এই বৈঠক থেকে মহাসমাবেশের কর্মসূচি ঠিক করা হয়েছে বলে একাধিক নেতা জানিয়েছেন। কর্মচারী নেতাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ার পরই বিভিন্ন সংগঠন একজোট হয়। এর কারণ হিসেবে জানা যায়, কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা প্রথমে ইঙ্গিত দিয়েছিলেন যে, এই সরকারই নতুন বেতন কাঠামো কার্যকর করবে। কিন্তু…
চাঁপাইনবাবগঞ্জে ‘পদ্মা বাঁচাও’ আন্দোলন শুরু করেছে বিএনপি। দলটি ইতোমধ্যে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশ করেছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) ‘পদ্মা বাঁচাও’ আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দুপুর দুইটায় এ সমাবেশে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ। তিনি বলেন, “ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে চাঁপাইনবাবগঞ্জসহ এই অঞ্চলের নদী-তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন এবং বন্যা মৌসুমে ফসলহানি এখন নিত্যদিনের ঘটনা। এই পদ্মার ভাঙন রোধে গত ৩০-৪০ বছরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু স্থায়ী সমাধান মেলেনি।” তিনি…
এই তো হেমন্ত দিন, দিল নব ফসল সম্ভার/অঙ্গনে অঙ্গনে ভরি/ এই রূপ আমার বাংলার। হেমন্ত তার অনুভবের ছোঁয়া দিয়ে আলতো পায়ে শীতের জানান দিয়ে যায়। অখ- নীলাকাশে প্রকৃতির ¯িœগ্ধ শান্ত অলসতায় আড়মোড়া ভেঙ্গে ওঠার লাবণ্য থেকে নজর ফেরানো দায়। হেমন্তের অপরূপতার কথা কবিতাসহ সাহিত্যের নানা অঙ্গনে ওঠে আসে স্বমহিমায়। তেমনি অগ্রহায়ণে নতুন ফসল তোলার উৎসবে জীবনের গান অবিচ্ছেদ্য। হেমন্ত বাঙালির আবহমান চিরায়ত ঐতিহ্যের কথা মনে করে দেয় নবান্নের লোক উৎসবের মধ্য দিয়ে। ঘাসের ডগায় মুক্তা দানার মতো শিশিরের খেলায় সোনাপাকা ধান খেতে বাতাসের দোলায় সোনালি রোদ্দুরের উঁকি ও কুয়াশার চাদর না কাটতেই হেমন্তের উৎসবে মেতেছিল মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জের প্রত্যন্ত গ্রাম।…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। আজ শনিবার সকাল ১১ টায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কোরআন খতম ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতাসহ অন্যান্যরা। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয় এক আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ছাত্রশিবিরের ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনের প্রায় বিশ হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে প্রায় একশ’ কিলোমিটার ব্যাপী নির্বাচনী মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল দশটায় ঠাকুরগাঁও পৌর শহরের সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা হতে মটরসাইকেল শো-ডাউন শুরু হয়ে বিকেল তিনটার্ পর্যন্ত সংসদীয় আসনের পৌরশহরের পুরাতন বাস স্ট্যান্ড হয়ে নারগুন, বেগুনবাড়ী, মোহাম্মদপুর, রহিমানপুর, রাজাগাঁও, রুহিয়া ইউনিয়নহ প্রত্যন্ত অঞ্চলের বাজার পর্যন্ত দাড়ি পাল্লায় ভোটের প্রচারণা চালিয়েছেন।এসময় তিনি মাঝে মাঝে গাড়ি থামিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। শো-ডাউন শেষে প্রার্থী দেলাওয়ার হোসেন নতুন…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশে রাষ্ট্রীয়ভাবে গুম বা খুনের ঘটনা না থাকলেও সন্ত্রাসী কার্যক্রম চলছে। তিনি বলেন, সন্ত্রাস-অপরাধ দমনে সরকারের তেমন কোনো প্রচেষ্টা বা উদ্যোগ দেখা যাচ্ছে না এবং সরকার শিথিলতা ও গাফিলতি প্রদর্শন করছে। এর প্রভাবেই যুবদল নেতা কিবরিয়ার মতো হত্যাকাণ্ড ঘটছে। শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন। রিজভী আরও বলেন, ‘গতকাল ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছে। বিগত সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে রাজধানী ঢাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। এর পেছনে অনুমোদন ছাড়াই বহুতল ভবন…
কূটনৈতিক বিরোধের প্রেক্ষিতে বেইজিং ভ্রমণ সতর্কতা জারি করার পর থেকে জাপানে চীনা পর্যটক হ্রাস পাওয়ায় দেশটির দোকানগুলোতে এর প্রভাব পড়েছে। তবে চীনা পর্যটক গ্রাহকদের এই কম উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন জাপানের ব্যবসায়ীরা। শিনা ইতোর টোকিওর জুয়েলারি দোকানে চীনের গ্রাহক হ্রাস পেয়েছে। তবে তিনি বলেছেন, এতে তিনি উদ্বিগ্ন নন। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান সম্পর্কে মন্তব্যের পর এই মাসে বেইজিং-টোকিও সম্পর্কের অবনতি ঘটে। এর ফলে ছুটি কাটাতে আসা চীনা পর্যটকদের জন্য আকর্ষণীয় বুটিক, নুডলস জয়েন্ট ও হোটেলের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এই পর্যটকরাই জাপানের দোকানগুলোর অন্যতম প্রধান ক্রেতা ও হোটেগুলোর গ্রাহক। জুয়েলারি দোকানের ব্যবস্থাপক ইতো…
