উত্তর টাইমস: উত্তরের কণ্ঠস্বর
উত্তর টাইমস হলো একটি অনলাইন-ভিত্তিক মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল, যা বাংলাদেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলার খবর, উন্নয়ন, সংস্কৃতি এবং মানবিক গল্পগুলি ডিজিটাল দুনিয়ায় তুলে ধরার জন্য নিবেদিত। আমরা ডিসেম্বরের ২০২৫ সাল থেকে শুরু করে আঞ্চলিক সাংবাদিকতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি।
আমাদের স্লোগান: “উত্তরের খবর, সবার আগে“
১. মূল লক্ষ্য ও ভিশন
আমাদের মূল লক্ষ্য হলো একটি ন্যায়সঙ্গত, আধুনিক এবং প্রযুক্তি-নির্ভর সংবাদ ব্যবস্থার মাধ্যমে উত্তরবঙ্গের প্রতিটি জেলার কণ্ঠস্বরকে ডিজিটাল বিশ্বে পৌঁছে দেওয়া এবং স্থানীয় জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা।
প্রধান উদ্দেশ্যসমূহ
এই লক্ষ্য পূরণের জন্য আমরা নিম্নলিখিত বিষয়গুলিতে বিশেষভাবে মনোযোগ দিই:
-
আঞ্চলিক সাংবাদিকতার উন্নয়ন: উত্তরবঙ্গের সত্য, তথ্য এবং মাটির বাস্তবতাকে গুরুত্ব দিয়ে তুলে ধরে আঞ্চলিক সাংবাদিকতার মান উন্নয়ন করা।
-
নির্ভুল তথ্য পরিবেশন: দ্রুততার সাথে যাচাইকৃত ও নির্ভুল তথ্য দর্শকদের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব।
-
উন্নয়ন ও মানবিক মূল্যবোধ: স্থানীয় উন্নয়ন উদ্যোগগুলিকে প্রচার করা এবং সামাজিক ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখা।
-
ডিজিটাল রূপান্তর: ভিডিও-কেন্দ্রিক সংবাদ উপস্থাপনার মাধ্যমে সাংবাদিকতাকে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে আরও আধুনিক করে তোলা।
-
ইতিবাচক ভাবমূর্তি নির্মাণ: সামাজিক সচেতনতা তৈরি এবং উত্তরবঙ্গের একটি ইতিবাচক, আধুনিক ভাবমূর্তি বিশ্বব্যাপী নির্মাণে সহায়তা করা।
২. আমাদের বিশেষ অঙ্গীকার
উত্তর টাইমস সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অঙ্গীকার আমাদের প্রতিটি কাজে প্রতিফলিত হয়:
-
সম্পূর্ণ স্বাধীনতা: আমরা যেকোনো রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন বা ব্যবসায়িক গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
-
নৈতিকতা ও নিরপেক্ষতা: সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা এবং কঠোর নৈতিক সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখা আমাদের মূল নীতি।
-
ফ্যাক্ট-চেকিং: সংবাদ প্রকাশের পূর্বে প্রতিটি তথ্য যাচাই করা বাধ্যতামূলক, যেন কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য পরিবেশিত না হয়।
-
জনস্বার্থ: আমরা সবসময় জনস্বার্থ এবং সামাজিক ঐক্যের পক্ষে কাজ করি।
৩. প্রতিনিধি নিয়োগ, আইনি নীতিমালা ও সতর্কীকরণ (Disclaimer)
উত্তর টাইমস (Uttar Times) একটি স্বাধীন এবং অপসংবাদিকতা ও চাঁদাবাজিমুক্ত গণমাধ্যম হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য উত্তরবঙ্গের মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়া এবং খবরের মাধ্যমে বিশ্বদরবারে উত্তরবঙ্গকে ইতিবাচকভাবে তুলে ধরা। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সম্পাদকীয় ও আইনি নীতিমালা নিচে দেওয়া হলো:
-
অপসাংবাদিকতা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: উত্তর টাইমস কোনো ধরনের চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং বা অপসাংবাদিকতা সমর্থন করে না। আমাদের নাম বা পরিচয় ব্যবহার করে যদি কেউ কোনো ধরনের আর্থিক লেনদেন, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য বা আইনি বহির্ভূত কাজ করার চেষ্টা করে, তবে উত্তর টাইমস কর্তৃপক্ষ তার জন্য বিন্দুমাত্র দায়ী থাকবে না।
-
আইনি ব্যবস্থা গ্রহণ: উত্তর টাইমসের পরিচয় ব্যবহার করে কেউ অপপ্রচার বা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হলে, যেকোনো সচেতন নাগরিক বা ভুক্তভোগী তার বিরুদ্ধে সরাসরি প্রচলিত আইনে সরকারিভাবে ব্যবস্থা নিতে পারবেন। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করব।
-
প্রতিনিধিদের সম্মানী ও আর্থিক নীতিমালা: উত্তর টাইমস সম্পূর্ণ স্বাধীন সাংবাদিকদের একটি প্ল্যাটফর্ম। আমাদের প্রতিনিধিদের জন্য স্থায়ী কোনো বেতন-ভাতার ব্যবস্থা নেই। একজন প্রতিনিধি যে ভিডিও কনটেন্ট বা সংবাদ তৈরি করবেন, তার পারফরম্যান্স এবং ভিউ-ভিত্তিক আয় (Revenue) থেকে তাকে নির্দিষ্ট হারে সম্মানী প্রদান করা হবে। প্রতিনিধি হিসেবে কাজ শুরু করার পূর্বেই এই আর্থিক বিষয়টি মেনে নিয়ে নিজ দায়িত্বে কাজ করতে হবে।
-
আইডি কার্ড ও চূড়ান্ত নিয়োগ নীতিমালা: আমরা উত্তরবঙ্গের প্রতি ইউনিয়নে একজন করে দক্ষ সংবাদ প্রতিনিধি বা সংবাদদাতা নিয়োগ দেব। যে কেউ চাইলে সংবাদ সংগ্রহের কাজ শুরু করতে পারেন। তবে সাংবাদিকতার মূল নীতিমালা বজায় রাখার স্বার্থে, কমপক্ষে ৬ (ছয়) মাস নিয়মিত কাজ করার পর তার দক্ষতা ও সততা বিবেচনা করে তাকে চূড়ান্ত প্রতিনিধি হিসেবে গণ্য করা হবে। উক্ত ৬ মাস শিক্ষানবিশ সময়কাল সমাপ্ত হওয়ার পূর্বে কাউকে কোনো প্রকার দাপ্তরিক পরিচয়পত্র (ID Card) বা প্রত্যয়নপত্র প্রদান করা হবে না। কার্ডবিহীন কারো কোনো কাজের দায় কর্তৃপক্ষ নেবে না।
৪. পেশাদার সাংবাদিকতার আচরণবিধি (Code of Ethics)
আমাদের সকল সংবাদদাতাকে নিম্নলিখিত সাংবাদিকতার মৌলিক নিয়মসমূহ কঠোরভাবে মেনে চলতে হবে:
১. সত্যতা ও বস্তুনিষ্ঠতা: গুজব বা শোনা কথার ভিত্তিতে কোনো সংবাদ বা ভিডিও তৈরি করা যাবে না। তথ্যের সত্যতা শতভাগ নিশ্চিত করতে হবে।
২. ব্যক্তিগত আক্রমণ পরিহার: কারো ব্যক্তিগত জীবন, মানহানিকর বিষয় বা ভিত্তিহীন অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুভূতি: বাংলাদেশের সংবিধান, আইন, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন যেকোনো সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।
৪. সাক্ষাৎকার ও প্রমাণ: যেকোনো সংবাদের ক্ষেত্রে ভুক্তভোগী বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য (ভিডিও বা অডিও রেকর্ড) এবং প্রয়োজনীয় প্রমাণাদি সংরক্ষণ করা বাধ্যতামূলক।
যোগাযোগ ও অভিযোগ: আমাদের কোনো প্রতিনিধির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বা যেকোনো তথ্য সংশোধনের জন্য সরাসরি আমাদের সম্পাদকীয় প্যানেলে যোগাযোগ করুন।
📧 ইমেইল: info@uttartimes.com
📞 মোবাইল: 01566010746
