চর চরিতাবাড়ি গ্রামের আইয়ুব খান এ উদ্যোগের পথিকৃৎ। কৃষি উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার করে তিনি বাড়ির উঠোনেই কলাগাছের কাণ্ড প্রক্রিয়াজাত করে তৈরি করছেন সাইলেজ ও হেলেজ—যা বড় খামারগুলোতে অনেক আগে ব্যবহৃত হলেও গ্রামে এই পদ্ধতিটি নতুন।
সরেজমিনে আইয়ুব খানের বাড়িতে গেলে দেখা যায়, উঠানজুড়ে সারিবদ্ধভাবে শুকানো হচ্ছে কাটা কলাগাছের টুকরো। ঘরের ভেতরে চলছে যান্ত্রিকভাবে কাটাকাটির কাজ। পাশে স্ত্রী, মা এবং ছেলে—সবাই মিলে ব্যস্ত সময় পার করছেন।

