Author: galenarc

গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্বে সাইফুল্লাহ বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু সালাউদ্দিন (৩০)। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়ার চার মাথায় এ  ঘটনা ঘটে।

Read More

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার। অভিযুক্ত ছোট ছেলেকে একমাত্র আসামি করে এই হত্যা মামলা দায়ের করেছেন তাদের বাবা এরশাদুল হক।

Read More

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটের দিকে তাকালে চোখে পড়ে এক বিশাল কর্মযজ্ঞের নীরব পরিণতি। যমুনা নদীর পাড়ে ১৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ফেরি টার্মিনালটি আজ কেবলই দর্শনার্থীদের ভিড় বাড়াচ্ছে, কিন্তু যার জন্য এই আয়োজন সেই ফেরি বা লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ। নাব্যতা সংকটে প্রমত্তা যমুনার বুকে আটকে গেছে উত্তরাঞ্চলের আটটি জেলার মানুষের সহজ যোগাযোগের দীর্ঘদিনের স্বপ্ন। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় করে নদী পার হচ্ছেন। এই ঘাটে দাঁড়িয়ে ওপারে জামালপুরের বাহাদুরাবাদের দিকে তাকালে কেবল নদীর বিশালত্বই চোখে পড়ে না, চোখে পড়ে দেশের দুই বৃহৎ অঞ্চলের মধ্যে যোগাযোগের এক বিস্তর শূন্যতা। একসময় এই যমুনা নদীই ছিল…

Read More

চট্টগ্রামে ৫ বছরের শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করার মামলায় আসামি মো. আবীরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় দেন। এসময় আদালতে আসামি আবির আদালতে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আসামি আবীর আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল রিপোর্ট, ময়নাতদন্ত রিপোর্ট, আলামত উদ্ধার এবং সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হ‌ওয়ায় আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ অর্থদণ্ড, অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ড…

Read More

নতুন অধিনায়ক, নতুন প্রত্যাশা; কিন্তু ব্যাট হাতে সেই স্বপ্নের শুরুটা রাঙাতে পারল না বাংলাদেশ। চট্টগ্রামে প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনা পেলেও তা কাজে লাগাতে পারেননি টাইগার ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংসের মাঝপথেই চাপে পড়ে স্বাগতিকরা। তাতে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই সব উইকেট হারিয়ে ১৩১ রানে থামে বাংলাদেশ। চট্টগ্রামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক তাওহীদ হৃদয়। ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি টাইগারদের। তবে তানজিদ তামিমের ক্যাচ অনুশীলনে ২৬ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। ৯ বলে ১০ রান করে বিদায় নেন এই ওপেনার। তামিমের বিদায়ের দুই ওভার পরেই প্যাভিলিয়নে ফিরেন আরেক ওপেনার সাইফ…

Read More

উত্তরাঞ্চলের বৃহৎ আমের হাট রাজশাহীর বানেশ্বর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি হাট ও হাটের মধ্যে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূত হিসেবে রাজশাহীতে এটি আমার প্রথম সফর। ২০২০ সালে একবার এসেছিলাম, তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি কারণ আমি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলাম। আমি এখানে আসতে পেরে সত্যিই আনন্দিত। আমি যুক্তরাষ্ট্রের একটি…

Read More

জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১৭ জুন) জেনেভায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। স্থায়ী মিশন জানায়, ১৯৫৯ সালে ইউএনএইচসিআরের নির্বাহী কমিটি কার্যক্রম শুরু করার পর থেকে বাংলাদেশ এর আগে কখনো নির্বাহী কমিটির ব্যুরোতে দায়িত্ব পালন করেনি। নির্বাহী কমিটির ব্যুরো হলো চার সদস্যবিশিষ্ট নেতৃত্ব কাঠামো, যা কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করে এবং বৈশ্বিক শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুতিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে সহায়তা করে। নির্বাহী কমিটির ব্যুরোতে প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্ভুক্তি…

Read More

গাইবান্ধায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে কিশোর রাহাতকে (১৫) হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা করে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের লোকজন। বুধবার (১৭ জুন) সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের অভিযুক্তের বাড়িতে হামলা চালায় নিহতের বিক্ষুব্ধ পরিবার-স্বজনরা। অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ও রিফাত সাইদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘিতে গোসল করতে নামে স্থানীয় তিন কিশোর সাকিব (১৫), রিফাত (১৫) ও রাহাত (১৫)। গোসলের সময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে সাকিব…

Read More

বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি ১৮ বছরের বিস্ময় বালক লামিন ইয়ামালকে। দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে অফিশিয়ালি নিশ্চিত করেছেন, এই ফরোয়ার্ড আজ বেঞ্চ থেকে ম্যাচ শুরু করবেন এবং পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে মাঠের নামবেন। একই কারণে আরেক তারকা উইঙ্গার নিকো উইলিয়ামসকেও শুরুর একাদশের বাইরে রাখা হয়েছে। গত এপ্রিল মাস থেকে হ্যামস্ট্রিং ও কুঁচকির ইনজুরিতে ভুগছিলেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষদিকের ম্যাচ এবং স্পেনের বিশ্বকাপ প্রীতি ম্যাচগুলোও তিনি মিস করেছিলেন। যদিও চলতি সপ্তাহে তিনি দলের সাথে পুরোদমে অনুশীলন করেছেন এবং মেডিকেল টিম তাকে খেলার সবুজ সংকেত দিয়েছে, তবে পুরো ৯০ মিনিট খেলার মতো ম্যাচ…

Read More

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৪ জুন) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে তাকে শনাক্ত করে একদল শিক্ষার্থী। আটক সেই ছাত্রলীগ নেতার নাম সোলাইমান। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এই নিষিদ্ধ সংগঠনটির শহিদ হবিবুর রহমান হল শাখার ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীদের সূত্র জানিয়েছে, জুলাই বিপ্লবের সময় মাদার বক্স হলের কিছু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারারাত নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমরা ক্লাস শেষে কয়েকজন প্যারিস রোড দিয়ে যাচ্ছিলাম। সে সময় রাস্তা দিয়ে জুলাই বিপ্লবে…

Read More